সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, কে কোন দল করছে, কে কার অনুসারী রয়েছেন, কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। দল মত নির্বিশেষে সব ধর্ম বর্ণের মানুষ এ কার্ড পাবেন। একটি পাঁচ সদস্যের পরিবার হিসেবে এ কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে। ক্রমান্বয়ে সব পরিবার পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে এই ৩৭ হাজারসহ আরো ৫০ হাজার কার্ডের টাকা পৌঁছে যাবে। ৫ সদস্যের পরিবারের একজন নারী সদস্য হিসেবে কর্তী এই কার্ড পাবেন। নাটোর, রাজশাহীসহ সকল এলাকায় ক্রমান্বয়ে এই কার্ড পৌঁছে যাবে। বাংলাদেশের অর্থনৈতিকে চালিত করে রাখতে সারা বাংলাদেশে যখন একযোগে ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে তখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরো বলেছেন, সরকার গঠনের ১৫ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে এ ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু করেছে। এ প্রকল্প অনেক বড়, একটি বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কয়েক অঞ্চল নিয়ে প্রাথমিকভাবে কাজটি বুঝার জন্য এবং কীভাবে করলে শৃঙ্খল ও সুন্দরভাবে করা যাবে। তা বুঝার জন্য করা হয়েছে। আমি আপনাদের সন্তান হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা প্রত্যক টি পূরণ করে নিয়ে আসবো।
প্রথম পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮ নারী প্রধান পরিবারের মাঝে এ কার্যক্রম শুরু করা হয়।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন, নাটোর জেলা বিএনপি প্রমুখ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)