রমজানের বিশেষ তাৎপর্য্য শীর্ষক আলোচনা ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, পৌর প্রশাসক শাহাদাত হুসেইন, চেম্বারের সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, চেম্বার পরিচালক তানভীল মাহমুদ পলাশ ও সাংবাদিক আব্দুস সামাদ সায়েমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগন।
এ সময় বক্তাগন রমজানের তাৎপর্য্য তুলে ধরেন এবং ঈদে সকলেই যেন নির্বিঘ্নে যাতায়াত, ঈদে কেনাকেটা করে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং একই সাথে সিরাজগঞ্জ জেলাকে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে দেশ এবং দেশের মানুষের কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)