শিক্ষার্থী বান্ধব, ত্যাগী, সৎ, আন্দোলন সংগ্রামে মাঠে নেতৃত্ব প্রদানকারী ও গ্রহণযোগ্য ক্লিন ইমেজের ছাত্রনেতারা সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে আসবেন। এক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে এক অকুতোভয় সৈনিক হিসেবে বিশেষ অবদান ও সাংগঠনিক দক্ষতায় এগিয়ে থাকা মেধাবী, পরিশ্রমী ও পরীক্ষিত ছাত্রনেতা ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি সাব্বির হোসেন প্রতিক সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আগামীর কমিটিতে সাধারন সম্পাদক পদে স্থান পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সুত্রগুলো জানিয়েছেন।
জানা যায়, হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকায় জন্মগ্রহন করেন ছাত্রনেতা সাব্বির হোসেন প্রতিক। শহরের জাহান আরা স্কুলে শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ বুকে লালন করে ছাত্র রাজনীতি শুরু করেন। স্কুল জীবন থেকেই যুবদলের সভাপতি মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর নেতৃত্বে বিএনপির সকল কর্মসুচীতে অংশগ্রহন করেন। স্কুল জীবন শেষ করে কলেজে পদাপর্ন করেন। স্কুলজীবনে দলের কর্মকান্ডে সন্তোজনক হওয়ায় সাব্বির হোসেন প্রতীক ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

সাব্বির হোসেন প্রতীক ফ্যাসিস্ট বিরোধী সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভুমিকা পালন করেছেন। শত নিপীড়ন নির্যাতনেও তিনি ছেড়ে যাননি রাজপথ। স্বৈরাচার হাসিনার খুনি বাহিনীর হাতে বার বার নির্যাতনের স্বীকার হয়েছেন সাব্বির হোসেন প্রতীক। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। এ কারনে আওয়ামী দু:শাসনের আমলে বারবার কারাবরন করতে হয়েছে। রাজপথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন প্রতীক। সিরাজগঞ্জের রাজপথে অগ্রভাগে সক্রিয় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও। তার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী প্রতিরোধ গড়ে তোলে ছাত্রজনতা। তাই সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে জোর আলোচনায় আছেন ইসলামিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রতীক।
ছাত্রদলের মাঠ পর্যায়ের কর্মীরা জানান, সাব্বির হোসেন প্রতীক একজন পরিশ্রমী, মেধাবী ও দক্ষ সংগঠক। তার হাতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃত্বে থাকলে আগামীতে ছাত্রদল সুসংগঠিত হবে বলে আমরা মনে করি। এ কারনে আগামী কমিটিতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হিসেবে সাব্বির হোসেন প্রতীককেই বেছে নিতে চাই।
এ বিষয়ে ছাত্রদল নেতা সাব্বির হোসেন প্রতীক জানান, শিক্ষা জীবনের শুরু থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত রয়েছি। আওয়ামী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় বিএনপি ছাত্রদল, যুবদলসহ সকল সহযোগী সংগঠনের প্রোগামে অংশগ্রহন করেছি। জেল খেটেছি তাও ছাত্রদলের রাজনীতি থেকে একচুল পিছপা হয়নি। আগামীতে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত হলে ছাত্রদলকে শহীদ জিয়া ও বেগম খালেদা এবং দেশ নায়ক তারেক রহমানের আদর্শে উজ্জীবীত করে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবো-ইনশাআল্লাহ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)