প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৬:৪৮ পি.এম
ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন জরুরি সেবা সহ জরুরি প্রসূতি সেবাসহ চালু রয়েছে বলে জানিয়েছে জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অফিস সুত্র জানায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নাটোর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল আজিম এবং সহকারী পরিচালক মো. সোহেল রানা এর সার্বিক তত্ত্বাবধানে সেবা কেন্দ্র গুলোতে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন জরুরি সেবা ও জরুরি প্রসূতি সেবা চালু রয়েছে। গত ১৭ মার্চ -২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা , সাধারণ স্বাস্থ্য সেবা, শিশু সেবা এবং কৈশোরকালীন কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু করা রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা ( জরুরি প্রসূতি সেবাসহ) নিশ্চিত করা হয়েছে।
এ সময় নাটোর সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারী সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এসময় গর্ভকালীন সেবা ৫৮ জন, ডেলিভারী সেবা ১৪ জন, প্রসব পরবর্তী ২৯ জন শিশু সেবা , কিশোর-কিশোরী ৭৭ জন এবং সাধারণ রোগী ২০৯ জন।
এদিকে নাটোর জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)