
কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
২৬ মার্চ কিশোরগঞ্জ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান।
তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমরা কখনোই তাদের অবদান ভুলবো না।” তিনি আরও যোগ করেন, “যতদিন থাকবে এই বাংলা, ততদিন মুক্ত পাখির মতো উড়বে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি।
সংবর্ধনা অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত এক পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)