প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৫:৪৮ পি.এম
ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে কাজিপুরে ক্যাবের মানববন্ধন

সম্প্রতি ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৮ এপ্রিল বুধবার দুপুরে কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে কাজিপুর পৌর এলাকার কাজিপুর - সিরাজগঞ্জ সড়কে ঘন্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম ,সহসভাপতি এস এম সেলিম রেজা, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি ক্যাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম , কাজিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ক্যাবের সদস্য গোলাম কিবরিয়া খান , সদস্য মোস্তফা কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।মানববন্ধনে বক্তব্যে তারা বলেন, এক শ্রেণির ব্যবসায়ীরা
বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে। বেশি মুনাফা লাভের আশায় একটি সিন্ডিকেট ব্যবসায়ী কাজ করছে। এই সিন্ডিকেট কে চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভাঙ্গা না গেলে সাধারণ কেতারা ন্যায্য মূল্য তাদের পণ্য কিনতে পারবে না। ভোক্তাদের সাথে প্রতারণা শামিল বটে। দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান।ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খোলা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।দ্রুত এ সমস্যার সমাধান করতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)