
বগুড়ার শেরপুরে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ রোগী মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় জমান। ক্যাম্পে আগত প্রায় ৫০০ রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। সেবার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। ক্যাম্পে মূলত গাইনি (স্ত্রী রোগ), মেডিসিন, চক্ষু, অর্থোপেডিক (হাড়-জোড়া)।
এই মেডিকেল ক্যাম্পে প্রধান বিশেষজ্ঞ হিসেবে রোগীদের সেবা প্রদান করেন টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়ার বার্ন, প্লাস্টিক এন্ড এ্যাসথেটিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহমুদুল হাসান লিটন, বিশিষ্ট সমাজসেবক শফি কামাল ও মারুফ সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহযোগিতায় থাকা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জানান, এলাকার দরিদ্র মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)