প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৪০ পি.এম
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিএনপি নেতার পানি ও বিস্কুট বিতরণ

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে পানি ও বিস্কুট বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের মাঝে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে পানি ও বিস্কুট বিতরন করা হয়। এসময় শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল এন্ড কলেজ ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত কয়েক শতাধিক অভিভাবকদের মাঝে এ বিস্কুট ও ঠান্ডা বোতলজাত পানি বিতরণ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের বাহিরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। এসময় তাদের বসার জায়গা থাকে না, রোদের মধ্যে এখানে সেখানে দাঁড়িয়ে সময় পার করেন। যা কষ্টকর ব্যাপার। একারনে তাদের জন্য শহরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাহিরে আগত অভিভাবকদের জন্য বসার চেয়ার, পানি ও বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে।
এ কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর এধরণের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকসহ সচেতন মহল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)