প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৭:৪৭ পি.এম
উল্লাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শাহ জালাল (৩০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের সোনাতলা গ্রামে অবরুদ্ধ অবস্থায় ওই শিক্ষককে আটক করে পুলিশ। গ্রেপ্তার শাহ জালাল উপজেলার বাহিমান গ্রামের আব্দুল হালিমের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা বাজারে ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মার্কেটে একই গ্রামের নাসির সেখ নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে ইন্টারন্যাশনাল কওমি হেফজ মাদ্রাসা গড়ে তুলে ২ বছর ধরে পরিচালনা করে আসছে। অভিযুক্ত শাহ জালাল ওই মাদ্রাসার একজন শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীকে গুরুতর আহত করে।
এ ঘটনায় শিক্ষার্থী গুরুতর আহত হলে অভিভাবক মাদ্রাসা পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করে। ঘটনাটি পরে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে সোনাতলা গ্রামের ওই মাদ্রাসায় অবরুদ্ধ করে আটকে রাখে। পরে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপুকর জানান, অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)