
রাজধানীর ডেমরা থেকে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০, সিপিসি-১,যাত্রাবাড়ী ক্যাম্প।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. সারোয়ার হোসেন, মো. রুবেল হোসেন ও মো. ফরহাদ হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) রাতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে ডেমরা থানাধীন সারুলিয়া বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজা ও সেগুলো পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি| তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল|
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে|
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)