
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন কন্ট্রোল টাওয়ারে প্রযুক্তিগত ত্রুটির কারণে আকাশে চলাচলরত বিমানের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত ৩০ এপ্রিল রাত প্রায় ৮টার দিকে ইউপিএসজনিত সমস্যার কারণে প্রায় ১৩ মিনিট ধরে এই যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সমস্যা দেখা দেওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে পুরোনো কন্ট্রোল টাওয়ারের মাধ্যমে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়। ফলে আকাশে থাকা বিমানগুলোর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন সম্ভব হয় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো যায়।
পরবর্তীতে ইউপিএসের রিলে পরিবর্তনের মাধ্যমে ত্রুটি শনাক্ত ও সমাধান করা হলে নতুন কন্ট্রোল টাওয়ার থেকেও স্বাভাবিক যোগাযোগ কার্যক্রম পুনরায় শুরু হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)