
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩১,আদাবরে ১০ শেরেবাংলা নগরে ৭,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাকিল (২২),মো. রাসেল (২০),মো. রুবেল (৩৩),মো. সাব্বির (১৯),মো. শাহজাহান (২০),মো. রাজিব খান ( বয়স উল্লেখ নাই), মো. ওয়াজেদ আলী খান ( বয়স উল্লেখ নাই), মো. রাফি( বয়স উল্লেখ নাই),
মো. নাদিম (বয়স উল্লেখ নাই),মো. রুবেল (বয়স উল্লেখ নাই),মো. হাসান খান (২৫), সানাউল (২০),মো. আল আমীন (২০),
সাজেদুল রহমান মুশফিক (২১),মো. তারেক (২১),মো. বিল্লাল (২০),মো. আল-আমীন (২৩),মো. রানাইসলাম অন্তর (২২),মো. রিপন (২২),মো. আলী নেওয়াজ সামির (২৫),নূর মোহাম্মদ আকাশ (২২),রুবেল মাল (১৯), রিফাত মীর (১৮),মো. পারভেজ (২১),হাবেল (২০),মো. ফোরকান (২৪),মো. রাজা (৩৮), মো. আসাদুজ্জামান টুটুল (৪৫),মো. সোহাগ হোসেন (২২),মো. শাহ আলম (৩৬) ও মো. ফুয়াদ আহমেদ (৩৭)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রফিকুল ইসলাম ওরফে আকাশ (৩০),মো. শফিকুল ইসলাম (২৩),মাহবুব ওরফে রুবেল সিকদার ( বয়স উল্লেখ নাই), মো. উদয় (১৯),মো. জামিরুল ইসলাম (২৫), মো. আলী হোসেন (৪০),মো. ফিরোজ কবির (২০),মো. মুনারুল ইসলাম (২৫),মো. সোহেল রানা (৪০) ও মো. নজরুল ইসলাম (৩৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজীব হাওলাদার (২৮),মো. মিঠুন (২১),মো. সবুজ (২৭), মো. সোহেল (২৫),মো. রাসেল ফয়সাল (৫৫), মো. মিজান( বয়স উল্লেখ নাই) ও মো. জিহান ওরফে জিসান ( বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শফিকুল ইসলাম শফিক (৪০),মো. লোকমান হোসেন (৩৫),মো. সজিব মাহমুদ (২৪),সামির ইসলাম (২০),মো. ইমন (২০) ও
মো. আ. রহিম (৩০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আছিয়া বেগম (৩০), মো. আক্তারুজ্জামান (৩৪),আব্দুল করিম (২৫),মো. মোশারফ হোসেন (২০) ও তামিম হাসান ফাহিম (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নুর হোসেন (৪০),কামরান (২০), মো. ইয়াছিন হৃদয় (২৫),মো. হাসান আরাফাত আকাশ (১৯),মো. আশরাফুল ইসলাম (১৯) ও মো. স্বপন আলী (৩২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)