
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২৫ জন,আদাবরে ৮ জন শেরেবাংলা নগরে ৭ জন,তেজগাঁও থানা ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাবু(২৫),দেবাশীষ দেব পাভেল রহমান(৪৩),মো. জিসান প্রিন্স জিসান (২৭),মো. রোকন মিয়া( বয়স উল্লেখ নাই), মো. সোলাইমান(বয়স উল্লেখ নাই),মো. শাহীন(২৮),মো. ইয়াছিন (২০),মো. ইয়াসিন আরাফাত আরিফ (২০),মো. আকাশ (১৮),
মো. অপু (২৮),মো. সুমন মিয়া(২২),মো. রাকিব(২৬),মো. ইসমাইল(২৪),মো. শাহীন (২৬),মো. হৃদয়(২০),মো. হাসিবুল (২৬),
মো. বাবুল মিয়া (২৩),মো. বিল্লাল হোসেন (৪০),মো. মনির গাজী (২৬),মো. মাহাবুব ( ১৯),মো. রাজীব(২১),মো. জাহিরুল (২৩),মো. ফরিদ (৩০),মো. রাকিব(৩২) ও মো. শামীম (৩২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রিপন (৪৫),মো. আশরাফুল (২৩),
মো. সেলিম (৩৮),মো. রাসেল (২৮),মো. ফিরোজ (৩০),রুবেল ওরফে পানি রুবেল (৩০) ও মো. রুবেল ওরফে হাবু (২৪)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইফুল ইসলাম (২৫),ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম ( বয়স উল্লেখ নাই ),মো. নাহিদ সরকার (১৯),মো. সাজু মিয়া (১৯),মো. মেহরাব ইসলাম (২৮),মো. জিল্লুর রহমান (২৭) ও মো. সায়মন (১৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রোকন (৩৫),মো. হাসিনুর রহমান হিরু (৫০),মোছা. শমলা বেগম (২০),মো. রুবেল মিয়া (৩৮) ও মো. মোস্তাক আহম্মেদ (৩১)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলমগীর (২৮),মো. স্বপন (২০),মো. শামীম (৪৫),মোসা. হালিমা বেগম ( বয়স উল্লেখ নাই), মো. মিলন শেখ (৩৮),মো. মিজানউদ্দিন (৩৫),মো. শাহিন মিয়া (২৪),মোছা. ঝুমা (৩০),মো. শাহাদাত হোসেন রুবেল (৩৮),মো. ইমতিয়াজ আহমেদ (৪৮),মো. সাকিল মিয়া (২৬),মো. মাসুদ রানা (২৮),মো. স্বপন মিয়া (৩৪) ও মো. সোহাগ মিয়া (৩৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাকির হাওলাদার (৫০),মো. বাবুল মিয়া (৪২),মো. ইনামুল হক (৪০),মো. মাসুদ রানা (২১),মো. ফরতাজ (৪৪),দ্বীন ইসলাম (৩৫),মো. রমজান আলী (১৮),রাফসান মোল্লা বিসমি (১৯),তরিকুল ইসলাম ওরফে মো. হৃদয় মিয়া (২৩) ও সাথী আক্তার নিভি (২০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)