প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৭:৫৩ পি.এম
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ১৭ মে’২০২৬ইং রবিবার সকাল ১১ ঘটিকায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১৭ থেকে ১৯ মে মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সবুজ পাড়া জামে মসজিদের ইমাম শফিউল আলম, পাইকার ভিটা জামে মসজিদের ইমাম আঃ কাইয়ুম ও বৈরাগীর বাজার জামে মসজিদের ইমাম নাজমুল হাসান প্রমূখ। প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর সাগর ইসলাম, রোকন উদ দৌলা, নাজমুল হাসান। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)