
সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নে দিনব্যাপী ২ হাজার ১শত ৩১জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উল্লাপাড়া যুব উন্নয়ন কর্মকর্তা ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রশাসক বাহারুল আলম, ইউপি সদস্য নওজেশ আলী নায়েব,প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ফরিদুল হক মিলনসহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)