প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৬, ৭:৪৭ পি.এম
কাজিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইয়াবাসেবী আটক- ৪ মাসের কারাদন্ড

সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম পলাশ উদ্দিন শেখ( ৩২) সে উপজেলার সোনামুখী গ্রামের মৃত সাবাজ উদ্দিন শেখ এর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোনামুখীর ওই বাড়িতে অভিযান চালান কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিজাম উদ্দিন খান। এসময় সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার নিকট থেকে সেবনের জন্যে রাখা এক পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে পলাশকে চারমাসের কারাদন্ড ও নগদ পাঁচশ টাকার অর্থদন্ড প্রদান করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)