
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৪ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ২২ জন,আদাবরে ১৭ জন, শেরেবাংলা নগরে ২০ জন,তেজগাঁও থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ১ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নূরুননবী ভোলা (৬২),নূরুননবী ভোলা (৬২),মো. আব্দুস সালাম (১৯),মো. খাদেমুল মিয়া (২৯),মো. আবুল হোসেন (৩০),মো. শহিদুল ইসলাম (৪৮),মো. মতিয়ার রহমান ( বয়স উল্লেখ নাই), তহিদুল ইসলাম আকাশ (২৫),মো. ওমর আলী মোল্লা (৩৫),এনায়েত ইসলাম ইমন (২১),মো. নাইম (১৮),মো. তহিদুল ইসলাম আকাশ (১৮),মো. কাজী সফিকুল সুমন (৩১),মো. রুবেল (২৫),মো. মাহাতাব (২৬),মো. শাহীন আলম (২৪),মো. আলী পাপ্পু (৪৪),মো. মানিক রতন (৪২), রাইসুল ইসলাম সিয়াম (২৫),মো. ইমন (১৯),
মো. সাকলাইন কাজী (১৯) ও মো. মেহেদী হাসান রাসেল (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রফিকুল ইসলাম হীরা ওরফে হিরো (২৫),মো. রকিবুল হাসান রকি (বয়স উল্লেখ নাই),মো. সেলিম (বয়স উল্লেখ নাই)
রফিকুল ইসলাম হীরা ওরফে হিরো (২৫),
মো. নয়ন হোসেন (২৩),মো. সোহাগ মিয়া (৩১),মো. আল আমিন (২১),মো. রিটন মিয়া (২৬),মো. ফয়সাল (১৯),মো. উজ্জল (বয়স উল্লেখ নাই),মো. ফারুক হোসেন (৪২),মো. কামরুজ্জামান(২৮),মো. ওমর ফারুক(২৩),মো. মিজানুর রহমান (৩০),মো. হোসেন (২৬),মাফিয়া শেখ মায়া (১৯) ও মো. হৃদয় হোসেন (২৭)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-শেখ মো. তাজুল ইসলাম (৩১),মো. পাভেলুর রহমান পাভেল (২৪),মো. মোকাররম, হোসেন (৩৭),মো. সোহেল রানা (৪৬),মো. মুর্শিদ মিয়া (৩৬),
মো. ইব্রাহিম (৪১),সুলাইমান আবেদীন শুভ (২৯),রেজাউল করিম (৩০),মো. সোহেল (২৯),মো. জয়নাল আবেদীন (২৬),মো. মহিউদ্দিন (২৮),মো. মিরাজ (২০),হৃদয় আহমেদ (২১),রমজান (২০),মো. আশরাফুল ইসলাম (১৯),আলিমুল ইসলাম (২৭),মো. রবিউল ইসলাম (২৭),রাসেল (২০),সুজন (৩০) ও শামীম (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সোহেল ট্যারা সোহেল (৩২),মো. শামীম আহমদ (৩৭),মো. শাহিন আহমেদ (৩২),মো. আল আমিন আরাফাত আকাশ রাজ (৩০),মো. নুর আলম (২২) ও মো. শামীম মোল্লা (২৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মামুন ইসলাম নয়ন (২৫),স্বপন (২৩) ও মো. রমজান আলী (৫৭), ইতি বেগম (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো; রাকিব আহমেদ (২৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)