
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার।
এদের মধ্যে -ডাকাতির প্রস্তুতি মামলায় ৪,
দূস্যতা মামলার ১,সন্ত্রাস বিরোধ আইন ১, অন্যান্য মামলার ২৮ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-দিল মোহাম্মদ হাসান ফেকু (২৪),ইমন শেখ (৩০),শাকিল (২৫), আব্বাস (৩৫),বিল্লাল হোসেন (২৬),বেলাল (২২),শাহীন (৩০),বিশাল (২০),ইমরান (২৭),
মোস্তফা (২১),সাইফুল (২১),সনু (২০), সাজিব (২৫),সোলেমান (২২),আলী আকবর (২৫), জনি (২০),সোহেল (২৬),সানিম (২৬),রানা (২৭),মিলন (৩৫),নয়ন (২৭),নুরনবী (১৯),
হান্নান (২০),আব্দুল খালেক (২৬),রাহুল (২২),
আরমান (১৯),নাবিল (১৯),জাহাঙ্গীর (৪৫),
রিপন মন্ডল (৩৫),সাইদুল ইসলাম (৩৫),
ফরিদ খান (৫০),মনোয়ার হোসেন শুভ (২০),
শহিদুল ইসলাম (৪৫) ও আফনান (২১)।
এসময় তাদের কাছ থেকে ১ টি ব্যানার যাহার জয়বাংলা জয় বঙ্গবন্ধু লিখা,১ টি সামুরাই উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (১৪ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)