সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছাত্রসমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, উন্নয়ন এবং ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে কামারখন্দ ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ কামারখন্দ সমিতির সাধারন সম্পাদক সেলিম হোসেন, ভিপি মিলন সহ মিলনমেলায় বিভিন্ন স্তরের শিক্ষার্থী, তরুণ সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন এবং একটি সুশৃঙ্খল সমাজ গঠনে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি। তরুণ সমাজ যদি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে, তবে যেকোনো সামাজিক ও শিক্ষামূলক উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)