প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৬:২৫ পি.এম
সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃ বার ১৮ জুন সিরাজগঞ্জ এলজিইডি কার্যালয়েরর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক প্রধান কার্যালয় ঢাকা'র পরিচালক (প্রতিরোধ ও সচেতনতা -১) মোঃ মোজাহার আলী সরদার।
সভায় প্রধান অতিথি বলেন, "দুর্নীতি প্রতিরোধ কেবল সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব। তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের কার্যক্রম জোরদার, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচারণা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক( ভারপ্রাপ্ত) একেএম ফজলে হোসেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার' র উপপরিচালক মো.শহীদুল আলম সরকার। সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডি
নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী সহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সততা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার এবং একটি নৈতিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)