প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৬:৫৬ পি.এম
কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদকে সংবর্ধনা

সিরাজগঞ্জের উপজেলার শতবর্ষী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবাগত বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহন উপলক্ষে সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।২০ জুন শনিবার দুপুরে
বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ -১( কাজিপুর) সেলিম রেজা বলেন, “একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন স্বাগত বক্তব্যে "বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।"
এ সময় বিদ্যালয় পরিচালনা নতুন কমিটির সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ওহেদুজ্জামান মিনু " শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি । তিনি
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশ, আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ - ১ (কাজিপুর) সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আতিকুর রহমান আতিক, অত্র প্রতিষ্ঠানের সাবেক মেধাবী শিক্ষার্থী ব্যাংকার আব্দুর রাজ্জাক স্বপন ও উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুবদলের আহবায়ক মঞ্জুর কাদের রানা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।
পরে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এমন আয়োজনকে বিদ্যালয়ের জন্য উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)