
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন পর্যন্ত নাশকতার চেষ্টা ও মিছিল বের করার চেষ্টার অভিযোগে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এবং কোন কোন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)