
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ২, প্রতারণা মামলায় ৩, সন্ত্রাস বিরোধী আইনে ১ পরোয়ান -৪ জন( পরোয়ানা তামিল সংখ্যা-৫ টি) ও অন্যান্য মামলায় ১২ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- সিয়াম টাট্টু সিয়াম (২২),সুজন (২২),সোহাগ (৩২),হোসাইন (২৫),টিপু (২৬),আমির হোসেন জুয়েল (৪৮),বাবলু (২৬),সানজিদা আক্তার (২৫),ছনু (৪০),হৃদয় শেখ (১৯),শফিক কাজী (২৫),পারভেজ (২৫),ইমন (২৪),গিয়াস উদ্দিন (২৫),জিয়াউল হক (৪৩),নিপা আক্তার (৩০),শাহাদাত (১৮),
সোহেল সোহাগ (৩০),শাহাদাত (২৪),হানিফ (২৬),নাঈম (২৫) ও আমিনুল হক সাব্বির (২৯)। এসময় তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার ও ১ টি সামুরাই উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)