
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
২৬ জুন শুক্রবার ২০২৬ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬২ সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা এমপি।
সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি গোবর সার/জৈব সার বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, এই প্রণোদনার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)