প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৬:৫৯ পি.এম
কাজিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ জুন সকাল ৯ টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিটি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান । তিনি বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ এবং রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাসেল, বলেন, সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ বছর কাজিপুর উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৪৫৭৯ জন, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত শিশু এবং কাজিপুর পৌরসভার ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ২১৯ জন, ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ২৩৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলায় ১ টি স্থায়ী কেন্দ্র সহ ২৮৯ টি এবং পৌর এলাকার ৫৪ টি কেন্দ্রে সকাল থেকে এ কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল হুদা তালুকদার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার ভৌমিক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিদ কুমার নন্দী , আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তন্ময় কুমার, মেডিক্যাল অফিসার ডাক্তার সালেকীন,স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী পরিদর্শক আলহাজ্ব মোঃ আবু তালেব, স্বাস্থ্য সহকারী মামুন হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)