
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৮ জন,আদাবরে ৩ জন, শেরেবাংলা নগরে ৫ জন,তেজগাঁও থানা ১০ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সোহাগ ওরফে ডায়মন্ড (২৫),মো. জনি (৩২),মো. তৌসিফ ওরফে টাকলি (বয়স উল্লেখ নাই), মো. হান্নান (৫২),মো. নুরে আলম (৩৫),মো. আ. মান্নান (৩৫),কবির হোসেন (২০),মো. সাকিন (২৩),মো. আসলাম (৫০),
মো. আবুল কালাম (৪৭),মো. আলহাজ্ব (২০),
মো. রুবেল (৩২),মো. সালাউদ্দিন (৩৩),মো. রায়হান (২৭),মো. শাকিল (৩৩),মো. মিজানুর রহমান ওরফে মিজান (৩০),মো. মিরাজ (৪৪) ও মো. হাবিব (২২)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আল আমীন(২৬),মো. জুয়েল(৩৩) ও মো. সাকিব (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মনিরুজ্জামান (২৯),মো. শরিফুল হক (২৫),মো. আবু বক্কর (২৫)মো. সম্রাট (১৮) ও মো. মুরাদ (৪৭)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাহিদুল ইসলাম ওরফে পরান (২২),মোছা. শিখা (২২),মোসা. মনোয়ারা আক্তার ওরফে টুলি (৪৫),মো. ফরহাদ (২৫),
রহমত উল্লাহ খান (১৮),জীবন মিনহাজ হৃদয় (২২),মো. রিপন দেওয়ান (৩৫)মো. মহরম মহর (৩২),নুরুল ইসলাম (৬৮) ও হৃদয় মিনহাজ (২২)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাহাবুর রহমান (২৬),মো. আল আমিন (২৩) ও মো. সাইফুল ইসলাম (২৮)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রায়হান (২০),জুনায়েদ (২০),
সিয়াম (২০),মো. রিপন (৩০),মো. আলী (৪০),
মো. দেলোয়ার হোসেন ওরফে জিল্লুর রহমান (৩৯),এস এম নাজমুল হোসেন রুবেল (বয়স উল্লেখ নাই), মো. খোরশেদ আলম (৪২),মো. জহিরুল ইসলাম চয়ন (৩২) ও মো. শহিদুল ইসলাম ওরফে এ্যাম্পুল (৩৪)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)