
বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সোনালী আশ দেশের পাট খাত ও চা খাত আওয়ামীলীগ ধ্বংস করে দিয়েছে। শুধু ১৭ বছর নয় জন্মলগ্ন থেকেই আওয়ামীলীগ দেশের ক্ষতি করেছে। ভদ্রলোক আওয়ামীলীগ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামীলীগ করে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, তাঁত শিল্প রক্ষা করতে হলে দেশে তাঁতের বাজার তৈরী করতে হবে। দেশীয় পোশাকের উপর গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের তাঁতীরা বাঁচবে। শনিবার সকালে শহরের মিরপুরে তাঁত প্রশিক্ষন কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালবাসেন। তিনি নিজে ছুটির দিনেও শুক্রবার- শনিবার কাজ করে। আমরাও করি। আমরা যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করছি। তিনি বলেন, অনেকে প্রশ্ন করেছিলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনাকে নির্যাতন করে কোমড় ভেঙ্গে দিয়েছে, আপনার মাকে যারা অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিবেন না? তিনি বলেছেন, আমার মা বেঁচে থাকলে বলতেন ওনাদের (আওয়ামীলীগ) কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো। এটাই জিয়া পরিবারের শিক্ষা উল্লেখ করে বলেন, তারেক রহমান দেশের মধ্যে বিভক্তি চান না ?. তিনি ঐক্য চান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের উন্নয়ন করতে হবে এবং নিজের দলটাকে সু-সংগঠিত করতে হবে। কি পেলাম, কি পেলাম করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় কি দিলাম। কি দিলাম। কি দিলাম। এটাই রাজনীতি।
তিনি বলেন, জিয়াউর রহমানকে তাঁতীরা বাবা বলে ডাকতেন। জিয়াউর রহমান ধ্বংসপ্রাপ্ত তাঁতীদের ডেকে তাদের টাকা দিয়ে তাঁত শিল্প পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে মেয়েদেরকে কাজ শেখান। তাহলে দেশের উন্নয়ন হবে।
তিনি বলেন, বিগত নির্বাচনের কাউকে ধমক দেয়া হয় না। দিনের ভোট রাতে হয় নাই। কাউকে ভোট দিতে বাঁধা দেয়া হয়নাই। একটা সুষ্ঠ নির্বাচন হয়েছে। নির্বাচনে বিএনপি ভুমিধ্বস বিজয় লাভ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম এমপি। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও সিরাজগঞ্জ চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)