
সিলেটে ঝটিকা মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে মহানগরীর এয়ারপোর্ট থানার এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, শুক্রবার ভোরে সিলেট টিবি গেইট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নামে স্লোগান দিচ্ছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)