সিরাজগঞ্জের কামারখন্দে মাদকবিরোধী বাঁশতলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর বাঁশতলা যুবসংঘের উদ্যোগে "মাদকবিরোধী বাঁশতলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল খেলা শুভ উদ্ভোদন করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং কামারখন্দ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।
উক্ত খেলায় তানজিল সাউন্ড সিস্টেম ফুটবল একাদশ বনাম হুজাইফা ফুটবল একাদশ দলে খেলায় অংশগ্রহণ করেন। খেলায় হুজাইফা ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা মৎস দল সভাপতি আব্দুর রাজ্জাক শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল প্রমুখ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)