সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জুলাই গণঅভুর্থান দিবস । জেলা প্রশাসনের উদ্যাগে বুধবার সকালে শহরের বাজার স্টেশন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম প্রথমে পুস্পস্তবক অর্পন করেন। এরপর জেলা পুলিশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারবর্গ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
পরে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্বর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)