
যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করি স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া কালিবাড়ী ইয়াংস্টর ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
রবিবার বিকেলে সলঙ্গায় চড়িয়া কালিবাড়ি পূর্বপাড়া মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি ২-০ গোলে বগুড়া নুজাইফা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি।
সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, থানা জামায়াত ইসলামির আমির রাশেদুল ইসলাম শহিদ, চড়িয়া কালিবাড়ী ইয়াংস্টর ক্লাবের উপদেষ্টা বিজ্ঞানী ড. কে এম খালেকুজ্জামান। ফাইনাল খেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তারা বলেন, এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চড়িয়া কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের সদস্যরা আরিফুল ইসলাম মোহাম্মাদ, শফিকুল ইসলাম শফি, এসএম জুয়েল রানা জানান, আন্তঃজেলা এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ করেন। টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।
চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা, রানার্সআপ দলকে ৬০ হাজার টাকা পুরুস্কার প্রদান করেন।
খেলাটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন চড়িয়া কালীবাড়ি ইয়াংস্টার ক্লাবের সকল সদস্যবৃন্দ।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি দেখা যায়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)