প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৪:৫৫ পি.এম
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ১৭ আগস্ট (সোমবার) দুপুর ২ ঘটিকায় হলোখানা ইউনিয়নের ভেরভেরী পশ্চিমপাড়া গ্রামের অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরি লক্ষ্যে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হলোখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক আইরিন বেগম, পরিবার কল্যাণ পরিদর্শক আবু সায়েম, ভেরভেরী কমিউনিটি ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদুর রহমান (বাবু), সিএইচসিপি সালমা বেগম।
আরো উপস্থিত উপস্থিত ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর নাজমুল হাসান, সাগর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।
সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)