
ভোলায় কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা সদর থানার ১১ নম্বর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ২৯৬ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ওষুধসামগ্রীও প্রদান করা হয়।
সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)