রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল এস্কাফ সিরাপ ও ৫ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সোনাইকান্দি ও খানপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
শনিবার বিকালে ১,বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সোনাইকান্দি বিওপির একটি টহল দল দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। শনিবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাই ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)