রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–রাজিব হোসেন রাজু (২০), মো. শিশির হোসেন (২০), শফিকুল (২৭), মো. রনি ব্যাপারী (২৯) ও জিসান হোসেন (২০)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান,আজ সকাল সাড়ে সাতটার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের সময় ওই পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে,রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগ ও থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)