সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছিল। এসময় ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়ায়।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৯৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৮টির দাম বেড়েছে, ৯৭টির কমেছে এবং ৮০টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে এ সময় পর্যন্ত ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি কোম্পানির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে। এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করেছিল।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, এমএল ডায়িং, ফার কেমিক্যাল, বেক্সিমকো লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স, ক্যাপিটাল গ্রামীণফোন গ্রোথ ফান্ড, রানার অটো, ফুওয়াং ফুড ও শমরিতা হাসপাতাল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)