সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়ি ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তমাল সরকার একই উপজেসিরাজগঞ্জে এমপির গাড়ীতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তারলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার সময় এমপি আয়নুল হকের গাড়ীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে এমপি অক্ষত থাকলেও গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওইদিন রাতেই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির ও রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে প্রেরণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা দুজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় বর্তমানে চারজন আসামি আগাম জামিন ও বাকিরা পলাতক রয়েছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)