গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কালামপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী নাসরিন আক্তার (৪০) বাদী হয়ে রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী স্থানীয় চন্দ্রা কালামপুর এলাকায় 'মেসার্স রাসেল এন্টারপ্রাইজ' নামে রড-সিমেন্টের ব্যবসা পরিচালনা এবং মাটি ভরাট করে আসছিলেন। এর জের ধরে একই এলাকার কয়েকজন যুবক বিবাদীরা দীর্ঘদিন ধরে তাঁর সাথে শত্রুতা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
ঘটনার দিন দুপুরে ব্যবসায়ী দোকান থেকে বাড়ি ফেরার পথে বিবাদীরা লাঠি ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করে। খবর পেয়ে তাঁর স্ত্রী নাসরিন আক্তার স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে বিবাদীরা তাঁকেও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম সৃষ্টি করে এবং খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দম্পতি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে নিরাপত্তা ও আইনি ব্যবস্থার স্বার্থে থানায় বৃহস্পতিবার রাত ১০টায় একটি জিডি দায়ের করা হয়েছে। এর আগে গত কয়েক আগে বাড়িতে মামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএস আই) আমিনুল ইসলাম জানান না, মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)