প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৫:৫২ পি.এম
খানসামায় নজরুল বর্ষ-২০২৬ উদযাপনে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের খানসামায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুলের রচনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)