সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তির কারনে এক সনাতনী নারীর সংসার ভেঙ্গে গেছে।
বাঙ্গালা ইউনিয়নের শ্যামাইলদ গ্রামের আশুতোষ সরকারের ছেলে ঐ নারীর স্বামী অপু সরকার জানান দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তির পরকীয়া প্রেম চলছিলো। বার বার নিষেধ করার পরে ঐ ছেলে আমার স্ত্রীকে নানা প্রলোভনে নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। এই নিয়ে তারা দুজন জনতার হাতে আটক হলে আমার পরিবারের সম্মান হানি হয়। তারপরও সামাজিকতার কারনে আমরা বিষয়টি নিয়ে আইন আদালতে যায়নি। তার একটি অডিও রেকডিং এর মাধ্যমে এসব কথা জানা গেছে।
অভিযুক্ত শক্তি উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটির সহ সভাপতি। তার বোনের জামাই হানিফ দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ২০২৬ এর নির্বাচনের আগে জামায়াত ইসলামে যোগদান তিনি। আর বোনের জামাই এর ক্ষমতায় এখনো শক্তি এলাকায় দাপটের সাথে ঘুড়ে বেরিয়েছে। তবে বর্তমানে অপুর সাথে তার স্ত্রীর ডিভোর্স হওয়ার পর গা ঢাকা দিয়েছে শক্তি।
এই নিয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র পতিক্রীয়া স্থানীদের দাবি ক্ষমতার অপব্যবহার করে একটি সংখ্যালঘু পরিবারের সংসার নষ্ট করেছে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর আমাদের একটি সন্তান আছে। দুই মাস আগে আমি তাকে আমার ঘরের মধ্যে স্ত্রীর সাথে দেখি। তারপর আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। আমার শিশু সন্তানটি এখন মা হারা হয়েছে এরপর থেকে আমাকে নিয়মিত হুমকি দিচ্ছে শক্তি। আমার হাত কেটে দিবে। আমার ক্ষতি করবে। আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমি শক্তি এবং তার আত্নীয় স্বজনদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি সমাজের মানুষের কাছে এই শক্তির উপযুক্ত বিচার চাই। প্রশ্ন উঠেছে আওয়ামীলীগের পরজয় হয়েছে,শেখ হাসিনা পালিয়ে গেছে.অথচ ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তি কিভাবে কাদের সাহসে এলাকায় আধিপত্য বিস্তার করে ক্ষমতা দেখাচ্ছে।
এবিষয়ে শরিফুল ইসলাম শক্তি বলেন, আমার বিষয়ে এটি রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা অপপ্রচার করছেন। এই ধরনের ঘটনার সাথে আমি জরিত নয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)