প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৭:৩৮ পি.এম
খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর মাঠ পরিদর্শন

শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠকে খেলার উপযোগী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কয়েকটি খেলার মাঠ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।
৫ সেপ্টেম্বর বিকেলে তিনি সরেজমিনে কাজিপুর উপজেলা পরিষদ মাঠ, পৌরসভার মডেল স্কুল সংলগ্ন আলমপুর মাঠ এবং ইউনিয়নে সোনামুখি স্কুল খেলার মাঠ পরিদর্শন করে মাঠের বর্তমান অবস্থা, মাটি ভরাট, সমতলকরণ, পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় মাঠগুলো দ্রুত খেলার উপযোগী করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ইউএনও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য মাঠটি সুন্দর ও নিরাপদভাবে খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা যাতে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)