জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের লং মার্চ ও দলটির আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
পরবর্তীতে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। রাজধানীর একটি মেট্রো স্টেশনের সামনে আয়োজিত ওই সমাবেশে ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তাদের ‘রফিক কাকু জানেন নাকি, গালিবাজদের নায়ক আপনি’; ‘লং মার্চ না লং ড্রাইভ, লং ড্রাইভ লং ড্রাইভ’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)