প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৬:১৩ পি.এম
কাজিপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ অভিযান, ৭ হাজার টাকা অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার আলমপুর সবুজ বানিজ্য বিতান( প্রোঃ তোফায়েল আহমেদ) দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারের দোকানে সার সংরক্ষণ, বিক্রয়মূল্য, মজুত ও বিক্রয়সংক্রান্ত কাগজপত্রসহ সরকারি বিধিবিধান যাচাই করা হয়।
এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সংক্রান্ত অপরাধের অভিযোগে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া এবং উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, "কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষি উপকরণ নিয়ে অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।একই সাথে অপর আরেকটি অভিযানে সড়ক পরিবহন আইনে ৩জন মোটরসাইকেল চালককে হেলমেট না থাকা, লাইসেন্স না থাকার অপরাধে প্রতিজনকে ১ হাজার মোট ৩০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল টিম।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)