লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর রাতভর হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।
এর একদিন আগেও ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় আরও সাতজন নিহত হয়।
লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলের কফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় নয়জন নিহত হয়েছে। হামলায় তিনতলা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এ ছাড়া হামলার পর ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত দুই উদ্ধারকর্মীও নিহত হয়েছেন। তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)