‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল মামুন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) লায়লা শিরিন নাহারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ পারভেজ আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, শিক্ষক মোঃ নুর - এ আলম, মোঃ শফিকুল ইসলাম, শামীমা আক্তার বন্যা, খন্দকার মাসুদ রানা, সেলিনা সুলতানা লিখন, মোঃ শাহিনুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, নিরক্ষরতা দূর করে দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তুলতে সাক্ষরতার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া শিশু-কিশোর ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)