রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ৩৮০ বোতল এস্কাফ (ESKUF) সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. মুন্না (৩৫) ও মো. শামসুদ্দিন (৪০)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মহিতুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে উত্তরা পূর্ব থানার আজমপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেটের জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩৮০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)