প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:১৪ পি.এম
কাজিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-০১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া,, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, ওসি তদন্ত মনোজীদ কুমার নন্দী, পিআইও মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী,আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মহসিন রেজা,সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু,উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্র রানী সাহা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র,প্রভাষক আব্দুস সালামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্টবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে প্রয়োজন অনুযায়ী খেলাধুলার সামগ্রী বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)