হঠাৎ করেই গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারি শাহাদত হোসেন বলেন, শনিবার সকাল থেকেই অসুস্থ্য বোধ করছিলেন তিনি। মাথা ব্যাথা ও বুকে ব্যাথায় সারারাত ঘুমোতে পারেননি। সকালে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
সাইদুর রহমান বাচ্চুর আশু রোগমুক্তি কামনা করে সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও স্বজনেরা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)