আসন্ন ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মত বিনিময় সভা করেছেন এনায়েতপুর থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম লিয়াকত আলীর একমাত্র পুত্র মোঃ ইসমাইল হোসেন শুভ।
রবিবার দুপুরে খামারগ্রাম নিজ বাসভবনে বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামচুল আলম শেখের সভাপতিত্বে এবং থানা বিএনপি নেতা ডাঃ সাইদুল ইসলামের পরিচালনায় এলাকার সর্বস্তরের জনগণের মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ আকতার হোসেন বেপারী, নজরুল ইসলাম নয়ন, ডাঃ মনিরুজ্জামান মনি, এম এ ছাইদ সবুজ, মোঃ নুরুজ্জামান নুর, মোঃ আব্দুল মজিদ, মোঃ নজরুল ইসলাম, রেজাউল করিম, থানা যুবদলের সদস্য সচিব ছাইদুল ইসলাম রাজ, শাহীন রেজা প্রমুখ। বক্তারা তাদের মতামত প্রকাশ করে বলেন উপজেলার প্রথম ইউনিয়ন পরিষদ সদিয়া চাঁদপুর। এখানে আগামী নির্বাচনে তরুণ নেতৃত্ব ও তারণ্যের প্রতীক শুভ’র জন্য আমরা দলমত নির্বিশেষে কাজ করে যাবো এবং সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)