প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৫:৪৬ পি.এম
কাজিপুর থানায় জিডি করতে এসে পাঁচুই মদসহ আটক এক

সিরাজগঞ্জের কাজিপুর থানার কম্পাউন্ডে এনআইডি হারানোর জিডি করত এসে আটক হয়েছেন উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আবু বক্করের পুত্র রুবেল রানা।
২৮ সেপ্টেম্বর কাজিপুর থানা কমপাউন্ডে মোঃ রুবেল রানা এনআইডি কার্ড হারিয়ে যাওয়ায় জিডি করার জন্য কাজিপুর থানায় আসেন। তখন তাকে সন্দেহ হওয়ায় পুলিশের সাব ইন্সপেক্টর কাজি হুমায়ূন তল্লাশী করেন এবং তার কাছে রক্ষিত একটি ব্যাগে ২৫০ মিলি এর ০৪ বোতল পাঁচুই জাতীয় মদ সহ তাকে আটক করেন।পরে মোবাইল কোর্ট পরিচালনাকালে আসামী তার দোষ স্বীকার করেন। এ সময় উপজেলা সহকারি কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উক্ত আসামীকে ৩০০/- অর্থদণ্ড ও ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পুলিশের দাবি, উদ্ধার করা মদ অবৈধভাবে রাখা/বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। কাজিপুর থানা কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)